মার্কুলী বাজার কমিটির সেক্রেটারি আব্দুল মুসাব্বির মিয়ার পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল সেপ্টে. 03, 2026

মুফতি মাহমুদুল হাসান মুফতি মাহমুদুল হাসান
ব্যক্তির উদ্যোগে দোয়ার মাহফিল
মার্কুলী বাজার কমিটির সেক্রেটারি আব্দুল মুসাব্বির মিয়ার পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল

মার্কুলী বাজার কমিটির সেক্রেটারি আব্দুল মুসাব্বির মিয়ার পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ৩ সেপ্টেম্বর: নোয়াগাঁও-এর স্থায়ী বাসিন্দা এবং মার্কুলী বাজার কমিটির সেক্রেটারি জনাব আব্দুল মুসাব্বির মিয়ার পারিবারিক উদ্যোগে আজ বৃহস্পতিবার এক দোয়া ও শিরনি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবারের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় মুরাদপুর মার্কুলী বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা-এর লিল্লাহ বোর্ডিং-এ অধ্যয়নরত প্রায় ২০০ জন শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবারে গরুর মাংস দিয়ে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুমদের আত্মার মাগফেরাত এবং পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি ইসমাইল হোসেন সিরাজী। পরিবারের পক্ষ থেকে এই দ্বীনি ও মানবিক উদ্যোগে শরিক হওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ব্লগ তালিকায় ফিরে যান