মুরাদপুর মার্কুলী বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় ৫.৫ কিলোওয়াটের নতুন সাইলেন্ট জেনারেটর স্থাপন সেপ্টে. 04, 2026
মুরাদপুর মার্কুলী বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় ৫.৫ কিলোওয়াটের নতুন সাইলেন্ট জেনারেটর স্থাপন
মুরাদপুর মার্কুলী বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার দ্বীনি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও আবাসিক ব্যবস্থাকে আরও গতিশীল ও নিরবচ্ছিন্ন করতে একটি নতুন ৫.৫ কিলোওয়াট (5.5 KW) ক্ষমতার ডিজেল জেনারেটর স্থাপন করা হয়েছে। দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের তৈরি এই 'Titan Flow-ATS' সাইলেন্ট জেনারেটরটি আজ থেকে মাদরাসায় আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ের সময়েও যেন এতিম ও কোমলমতি শিক্ষার্থীরা কোনো প্রকার বিঘ্ন ছাড়াই তাদের নিয়মিত পড়ালেখা, পবিত্র কুরআন তিলাওয়াত, হিফজ ও দৈনন্দিন প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যেই এই শক্তিশালী জেনারেটরটি সংগ্রহ করা হয়েছে। এটি সম্পূর্ণ শব্দহীন (Silent) হওয়ায় মাদরাসার শান্ত ও তিলাওয়াতমুখর পরিবেশে কোনো ধরনের শব্দদূষণ বা ব্যাঘাত ঘটবে না।
৫.৫ কিলোওয়াট উচ্চ ক্ষমতার এই জেনারেটরটির মাধ্যমে মাদরাসা ও এতিমখানার শ্রেণিকক্ষ, লাইব্রেরি ও আবাসিক হলের লাইট, ফ্যানসহ জরুরি বিদ্যুৎ চাহিদা অনায়াসেই পূরণ করা সম্ভব হবে।
মাদরাসার সম্মানিত কর্তৃপক্ষ জানান, "শিক্ষার্থীদের পড়াশোনা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই জেনারেটর স্থাপনের ফলে লোডশেডিংয়ের ভোগান্তি থেকে শিক্ষার্থীরা মুক্ত থাকবে।"
মুরাদপুর মার্কুলী বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার এই মহতী উদ্যোগ বাস্তবায়নে যাঁরা আর্থিক অনুদান, পরামর্শ এবং অক্লান্ত শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, মাদরাসা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। মহান আল্লাহ তাআলা তাঁদের এই দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন এবং ইহকাল ও পরকালে উত্তম প্রতিদান দান করুন। আমীন।